সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও ১২০ ক্যান বিয়ারসহ এক যুবক আটক         

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও ১২০ ক্যান বিয়ারসহ এক যুবক আটক         

 মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ও ১২০ ক্যান বিদেশী বিয়ার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ শাখা।

আটক মোঃ শাকের প্রকাশ ডালিম (২৮) হেয়াইক্যাং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের মৃত সফর আহমদের ছেলে।

সোমবার সকালে হোয়াইক্যাং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি  সুত্রে জানা গেছে, সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই (রবিবার) ভোর ৫ টা হতে মাদকের একটি বড় চালানের জন্য ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় অবস্থান করে। পরবর্তীতে সকাল ৬ টার দিকে চালানের মালিক মোঃ শাকেরের বাসায় অভিযান পরিচালনা করা হয়। তার বাড়ী থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ১২০ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তাফা জানান, জিজ্ঞাসাবাদে আটক শাকের  সিন্ডিকেটের আরো ৫ সদস্যদের নাম প্রকাশ করে। সেই সাথে দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। টেকনাফ মডেল থানায় আটক ব্যক্তিকে আসামী করে সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM