সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
লন্ডনের বিখ্যাত ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি অব লন্ডন (ইউকে) থেকে কৃতিত্বের সাথে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন কক্সবাজারের আকিব নেওয়াজ চৌধুরী। তিনি কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা মডেল কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর একমাত্র ছেলে। মা সেলিনা সুলতানা একজন আদর্শবান গৃহিনী।
আকিব নেওয়াজ চৌধুরী কক্সবাজার শহরের ৬নং ওয়ার্ডের আলির জাহাল এলাকায় আতিক উদ্দিন চৌধুরী ও সেলিনা সুলতানা দম্পতির ঘরে ১৯৯২ সালের ১৬ জানুয়ারী জন্মগ্রহণ করেন। এক ভাই ও এক বোনের মধ্যে আকিব পরিবারের বড় ছেলে। আকিব ২০০৮ সালে কক্সবাজার মডেল হাই স্কুল থেকে এসএসসি ও কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
এরপর উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করেন তিনি।
তার দাদা মরহুম মছ্লেহ উদ্দিন চৌধুরী (এম.এস.সি) বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এবং কক্সবাজারের টিএমসি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। একই সাথে তিনি কয়েকটি এতিমখানা ও মসজিদ প্রতিষ্ঠা করেন। দাদী তাহেরা বেগম চৌধুরী একজন ধর্মপরায়ন ও পর্দানশীল নারী। এছাড়া, নানা-নানীর বাড়ি কক্সবাজার শহরের বাহারছড়ায়। নানা মরহুম প্রফেসর মমতাজুল হক কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং নানী চেমন আরা চৌধুরী ছিলেন আর্দশ গৃহিনী।
আকিবের মা সেলিনা সুলতানা বলেন, অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে ছেলেকে পড়াশোনা করিয়েছি। ছেলে ব্যারিস্টার হয়েছে, আমার আশা ও স্বপ্ন পুরণ হয়েছে। আজ আমি গর্বিত, আমি ভীষণ খুশি। মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি।
আকিবের বাবা আতিক উদ্দিন চৌধুরী বলেন, আমার একমাত্র ছেলে আকিব। একমাত্র ছেলে হলেও চোখের সামনে, এলাকায় রাখি নাই। দেশের বাইরে পড়ালেখা করার জন্য পাঠিয়েছি। ছেলের জন্য মাঝেমধ্যে মনের ভিতর চিন্তা ও মায়া আসলেও, তা লুকিয়ে রেখেছি শুধুমাত্র ছেলেকে মানুষ করার জন্য, আজকে আমি সফল। আমাদের বংশের গৌরব আকিব নেওয়াজ চৌধুরীর জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন আমার মনের আশা পুর্ণ করেন।
পরিবার সুত্রে জানা গেছে, আকিব সফলতার সাথে Tesside University, Middlesbrough, UK থেকে L.LB ডিগ্রি অর্জন করেন। Lincoln’s Inn এর অধীনে City, University of London, UK থেকে কৃতিত্বের সাথে লন্ডনের এই বিখ্যাত ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে Bar-at-Law ডিগ্রি অর্জন করেছে।
নিজের আজকের অবস্থান ও বাবা মায়ের সহযোগিতার বিষয়ে আকিব বলেন, জীবনে কষ্ট কী বাবা-মা বুঝতেই দেয়নি। পড়ালেখা করো, মানুষ হও এটা আদেশ দিতেন। পড়ালেখার জন্য তারা আমাকে সাহস যোগাতেন। তাদের উৎসাহের
জন্যই আমার বার-এট-ল পাশ করা। পরিবার ও মানুষের কল্যাণে কাজ করে যেতে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি।
আকিব আরো জানায়, পুজনীয় মা-বাবা ও শ্রদ্ধাভাজন শিক্ষকদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে University of London, UK থেকে কৃতিত্বের সাথে Bar-at-Law ডিগ্রি অর্জন করেছি। এটি বাবা-মায়ের অনুপ্রেরণায় ফসল। একাগ্রতার সাথে দীর্ঘদিন পড়াশোনায় কঠোর পরিশ্রম করার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে আমি বিশ্বাস করি। এটার জন্য আমার শিক্ষকদের কাছে আজীবন ঋণী হয়ে রইলাম। এই ঋণ শোধ করার নয়।
এদিকে, সম্প্রতি আকিবের বার-এট-ল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন ও সফলতার গল্পে আনন্দ মাতোয়ারা হয়েছে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Leave a Reply