সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন
কাজল কান্তি দে।।
কক্সবাজার মহকুমা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষীয়ান ক্রীড়া সংগঠক, জয় বাংলা বাহিনী’৭১ এর প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী’কে ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বরূপ স্যুট উপহার দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ৷
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক কর্তৃক এ স্যুট উপহার দেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সুত্রে জানা গেছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে ১৯ ডিসেম্বর কক্সবাজার স্টেডিয়ামে ক্রীড়াবিদদের এক মিটিং আহবান করে তিনি স্বয়ং কক্সবাজারের প্রথম মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি হন।
এছাড়া, ৬ মাসের মাথায় মহুকুমা প্রশাসক তথা এসডিও কে সভাপতি এবং কামাল হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি মহকুমা ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণা করা হয়। কামাল হোসেন চৌধুরী ছিলেন মহুকুমা ফুটবল দলের অধিনায়ক এবং কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড়। স্বাধীনতার আগে ও পরে ক্রীড়া উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
Leave a Reply