সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সংসদে চেয়ার থেকে উঠে গিয়ে রওশনের খবর নিলেন প্রধানমন্ত্রী

সংসদে চেয়ার থেকে উঠে গিয়ে রওশনের খবর নিলেন প্রধানমন্ত্রী

সিএনটি ডেস্ক।।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে যোগ দেন রওশন এরশাদ। এ সময় সংসদ নেতা শেখ হাসিনা নিজ আসন ছেড়ে বিরোধী দলীয় নেতার আসনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

পরে এক সংশোধনী প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, দীর্ঘদিন পর জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধী দলীয় নেতা। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে সংসদ নেতা নিজেই তার আসনের কাছে চলে গেছেন। এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের বড় সৌন্দর্য।

উল্লেখ্য, প্রায় আট মাস ব্যাংককে চিকিৎসা শেষে গত সোমবার (২৭ জুন) দেশে ফেরেন রওশন এরশাদ। গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। ৭৮ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তার বাম পায়ে ইনফেকশন ছিল, তাছাড়া তার ডায়াবেটিসসহ আরও কিছু রোগের চিকিৎসা হয় ব্যাংককে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM