কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে ঈদুল আযহা উপলক্ষে জেলার ৮৫ টি এতিমখানা, ৭২ টি সমাজ কমিটি, গরীব, অসহায়, হতদরিদ্র, পথশিশুসহ ৫ হাজার পরিবারের মাঝে কোরবানীর গোশত বিতরণ করেছে মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) সংস্থা। এছাড়াও শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এর নির্দেশে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ১৮ হাজার পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণ করেছে সংস্থাটি।
কোরবানের দিন (১০ জুলাই) থেকে টানা ৩দিন চলে কোরবানি মাংস বিতরণ কার্যক্রম।
মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) এর সিও মোহাম্মদ জুবায়ের জানান, ২০০৭ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ পানির (সুপেয় পানি) ব্যবস্থা, টিউবওয়েল বিতরণ, হাসপাতাল নির্মাণ, খাদ্য সামগ্রী বিতরণ, শেল্টার হোম নির্মাণ, গরীব অসহায়দের মাঝে সহায়তা ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে এমএসআই। এছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাসস্থান, ঔষধ, খাদ্য এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা অব্যাহত রেখেছে।
এমএসআই’ এর কো-অর্ডিনেটর মোজাম্মেল হক জানান, ২০০৭ সাল থেকে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ঈদ ও কোরবানে সামগ্রিক বিতরণ অব্যাহত রেখেছে।
তিনি আরো জানান, এর আগে সিলেটে বন্যা দূর্গত এলাকায় ৩০ টি গরু, রংপুর জেলায় ৫০ টি গরু ও জামালপুর জেলায় ১০ টি গরু বিতরণ করেন এমএসআই। বর্তমানেও উক্ত জেলাগুলোতে সাহার্য্য ও সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছে এমএসআই।
এদিকে, প্রান্তিকতায় বসবাসরত ভূমিহীন, জনগোষ্ঠী, দিনমজুর, দারিদ্রক্লীষ্ট এবং নারী শিক্ষায় অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শিক্ষাদান ও শিক্ষার আলো বিস্তারের কাজে উৎসর্গীকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা একাডেমী। কক্সবাজার জেলার চকরিয়ায় অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরও ৩০ টি শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলেছে এমএসআই।
কক্সবাজার শহরতলীর কলাতলি বাইপাস জেল গেইট এলাকায় স্থাপন করা হয়েছে এমএসআই লার্নিন সেন্টার।
Leave a Reply