কাজল কান্তি দে।।
কক্সবাজার শহরের লালদিঘী পাড়ের আলোচিত পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিংয়ে পতিতাবৃত্তির অভিযোগে অভিযান চালিয়ে ১১খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১৫ জুলাই) রাত ৮ থেকে ঘন্টাব্যাপী অভিযান চালায় কক্সবাজার সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
থানা সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিংয়ে পতিতা বৃত্তি চালিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবি অভিযান চালায়। ওই অভিযানে ১১ জন খদ্দের সহ ২০ জনকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত সহ জড়িতদের বিরুদ্ধে মানবপাচার ও পতিতাবৃত্তি আইনে মামলার প্রস্তুতি চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply