সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ভুমিহীন পরিবার পাচ্ছে আরো ৩৮৫ ঘর

কক্সবাজারে ভুমিহীন পরিবার পাচ্ছে আরো ৩৮৫ ঘর

এহসান আল কুতুবী।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো কক্সবাজারে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভুমিহীন পরিবার আরো ৩৮৫টি ঘর পাচ্ছে। আগামী ২১ জুলাই ভূমিহীনদের মাঝে এসব ঘর বুঝিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসন।

১৯ জুলাই (মঙ্গলবার) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের শহিদ এটিএম জাফর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- এ স্লোগানে দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজার ৪ হাজার ৭৭২ পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। সঙ্গে দেওয়া হবে জমির দলিলও। ইতোমধ্যে দুইটি পর্যায়ে ১ হাজার ৪২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ১ হাজার ৪৬৩টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে চলতি বছরের ২৬ এপ্রিল ৮৬৭টি ঘরের নির্মাণ কাজ শেষে দলিলসহ হস্তান্তর করা হয়েছে। আগামী ২১ জুলাই ৩৮৫ পরিবারের মাঝে ঘরগুলো তুলে দেওয়া হবে।

তিনি আরো বলেন, নির্মিত ঘরগুলো বরাদ্দ দেওয়া শেষ হলে তালিকাভুক্ত ১ হাজার ৮৮৪টি পরিবার অবশিষ্ট থাকবে। সরকারি খাসজমি পাওয়া না গেলেও প্রয়োজনে জমি ক্রয় করে তাদের ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসনের তথ্য মতে, আগামী ২১ জুলাই কক্সবাজার সদরে ১১৭টি, চকরিয়ায় ৪০টি, পেকুয়ায় ৩১টি, রামুতে ১৩০টি, মহেশখালীতে ৫টি, উখিয়ায় ৪৩টি, টেকনাফে ১৪ টি এবং কুতুবদিয়ায় ৫টি পরিবারের মাঝে এসব ঘর তুলে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM