সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষনাঃ সভাপতি-লুনা, সা.সম্পাদক-রুমানা

কক্সবাজার জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষনাঃ সভাপতি-লুনা, সা.সম্পাদক-রুমানা

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার বিকালে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল ঘোষিত আংশিক কমিটিতে স্বাক্ষর করেছেন।

স্বাক্ষরিত কমিটিতে সভাপতি করা হয়েছে তাহমিনা চৌধুরী লুনাকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তসলিমা আক্তার রোমানাকে। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি হাসিনা আক্তার রিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসরিন জাহান শাওন।

যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কক্সবাজার থেকে ঢাকা ফেরার প্রাক্কালে এ কমিটি ঘোষনা দেন বলে জানান ঘোষিত কমিটির সভাপতি তাহমিনা চৌধুরী লুনা। তিনি এর আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কেন্দ্রের পরামর্শে শীগ্রই ৮১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পূর্নাঙ্গ করা হবে বলে জানান লুনা।

মঙ্গলবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রার্থীদের মধ্যে ঐক্যমত না হওয়ায় সম্মেলনের কাউন্সিলে কমিটি ঘোষনা করা হয়নি।

জানা গেছে, ২০০২ সালে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর ২০০৪ সালে কক্সবাজারে প্রথম জেলা কমিটি গঠন করা হয়েছিলো। প্রতিষ্ঠাকালীন সভাপতি হয়েছিলেন আয়েশা সিরাজ এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন হামিদা তাহের। এর মধ্যে পাঁচ বছর আগে হামিদা তাহের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে যান। তখন তাহমিনা চৌধুরী লুনাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এর মধ্যে আর কমিটি নবায়ন করা হয়নি। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেয় কেন্দ্র।

প্রসঙ্গতঃ সদ্য সমাপ্ত কাউন্সিল সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থীতা ঘোষণা করেন। সভাপতি পদের প্রার্থী হলেন, কক্সবাজার জেলা যুবলীগ মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা ও বর্তমান সভাপতি আয়েশা সিরাজ। এছাড়াও, সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেন , জেলা যুবলীগ মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিনা আকতার রিতা, চকরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাসরিন জান্নাত শাওন এবং ছাত্রলীগ নেত্রী তাসলিমা আকতার রোমানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM