সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
“বৃক্ষ প্রানে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও কক্সবাজার বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
এর আগে রোববার (২৪ জুলাই) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীর মাঠে এসে শেষ হয়। এর পরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন কালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন,
নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগানো দরকার। গাছের পরিচর্যা করতে হবে। গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশকে নির্মল রাখে। প্রয়োজনে গাছ কাঠলেও তার চেয়ে অধিক রোপন করার অনুরোধ জানান তিনি। চাইলে দালানের ছাদেও গাছ লাগানো যায়। উঠানের আশেপাশে কিংবা খালি জায়গায় ফলজ বৃক্ষ রোপন করে পরিবারের ফলের চাহিদা মেটানো যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
এ সময় কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ড. প্রাণতোষ চন্দ্র রায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হিমছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) সভাপতি এডভোকেট মো. আয়াছুর রহমান, সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম।আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন।
আয়োজক কমিটি সুত্রে জানা গেছে, ১০ দিন ব্যাপী বৃক্ষমেলায় ৩০টি স্টল বসানো হয়েছে। যেখানে দেশি-বিদেশী লক্ষাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ বৃক্ষ মেলা। এখান থেকে সুলভ মুল্যে বৃক্ষপ্রেমিরা পছন্দের বৃক্ষ কিনতে পারবেন। মেলাকে প্রাণবন্ত করতে সন্ধ্যার পর প্রতিদিন ঘন্টাব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলেও জানা গেছে।
Leave a Reply