বিশেষ প্রতিবেদক।।
মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক-২২ পেয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি, শ্রীম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ও বলাকা হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজিবুল ইসলাম।
রবিবার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তাঁর হাতে পদক তুলে দেন।
সুত্রে জানা গেছে, দীর্ঘ ১৯ বছর ধরে গুনগত মানের বাগদা চিংড়ি পোনা উৎপাদন করে দেশে চিংড়ি চাষীদের আস্থা অর্জন করে দেশে চিংড়ি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এই পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
উল্লেখ্য, মোহাম্মদ নজিবুল ইসলাম এর আগে ২০১৫ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
Leave a Reply