সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাজল কান্তি দে।।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল র‍্যালি আয়োজন করা হয় এবং কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। এই উপলক্ষে কক্সবাজারে ২৮ জন গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মাক্স বিতরণ করা হয়।

বুধবার (২৭ জুলাই) বিকেল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোরশেদ হোসাইন তানিম এর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন-সাবেক ছাত্রনেতা স্বপন দাশ, মঞ্জুরুল হাসান মন্জুর, ছাত্রনেতা ইয়াকুব আলী ইমন, আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা মোঃ নুরুল আজিম, শহর ছাত্রলীগের সভাপতি হাসান ইকবাল রিপন, সাবেক ছাত্রনেতা আবিদ কাসেম, এ আর মোবারক হোছেন, সাবেক ছাত্রনেতা হেদায়েত উল্লাহ বাবুল, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম কায়সার, হামিদ নয়ন, নেজাম উদ্দিন, মোঃ শওকত হোছাইন, রাশেদ আলী, মোহাম্মদ ফরহাদ, তাহসিন হাসান, মিনহাজ, বাঁধন সরকার, আঁখি, মোঃ ওসায়েদ, সজীব তাহসিন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোরশেদ হোসাইন তানিম বলেন, ১৯৯৪ সালে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের নানান সংকট, প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই সংগঠনের কর্মী হওয়া গৌরবের বিষয়।

তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ২০২৩ সালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে গ্রামের সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM