সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
মোহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকো ৪টি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
আটক জাফর আলম নয়াপাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রশিদের ছেলে।
রোববার (৭ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামক এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের একটি টিম অভিযান চালায়। এসময় দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল জাফর আলমকে আটক করে। তার দেহ তল্লাশী করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে ধৃত ব্যক্তি জানায় টেকনাফ নয়াপাড়া মোচনী ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।
তিনি আরো জানান, আটক জাফরের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply