মোহাম্মদ নেছার।।
কক্সবাজারের মহেশখালীতে মুজিববর্ষের ঘর দখলের অভিযোগে নুরুল কাদের (৫০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত নুরুল কাদের উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার মৃত ইউছুফের পুত্র।
রোববার (৭ আগস্ট) দুপরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন।
মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের নামের এক ব্যক্তিকে ১মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন জানান, শাপলাপুরে নুরুল কাদের নামের এক ব্যক্তি নিজের ঘর নিজেই ভেঙে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর অবৈধভাবে দখল করেন। খবর পেয়ে দ্রুত সময়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে তাকে উচ্ছেদ করা হয় এবং এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply