সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে নবাগত ইউএনও ফাহমিদা মুস্তফার দায়িত্ব গ্রহণ 

রামুতে নবাগত ইউএনও ফাহমিদা মুস্তফার দায়িত্ব গ্রহণ 

নুরুল হক সিকদার।।
রামুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফাহমিদা মুস্তফা (স্বর্ণা) যোগদান করেছেন।
সোমবার সকালে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও’কে দায়িত্ব বুঝিয়ে দেন।
রামুর নতুন ইউএনও ফাহমিদা মুস্তফা (স্বর্ণা) এর আগে ২০২১ সালের ৩ অক্টোবর থেকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা’র ইউএনও হিসাবে কর্মরত ছিলেন। ফাহমিদা মুস্তফার নিজের বাড়ি ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি পাহাড়, বালুখেকো, ভেজাল খাদ্য ও বাল্য বিবাহের বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা রেখেছেন। দায়িত্ব পালনে তিনি যথেষ্ট কর্মঠ, সাহসী বলেও জানা গেছে।
এর আগে ১৯ এপ্রিল ২৩০ নম্বর স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে.এম আল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রামুর বর্তমান ইউএনও প্রণয় চাকমাকে ব্রাহ্মণবাড়িয়ার এডিসি হিসাবে পদায়ন করা হয়।
রামুর বিদায়ী ইউএনও প্রণয় চাকমা ২০১৯ সালের ১৯ মে রামু’র ইউএনও হিসাবে যোগদান করেছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ৩০ তম ব্যাচের একজন গর্বিত সদস্য। যোগদানের পর থেকেই রামু উপজেলায় রাতের আঁধারে অবৈধ পাহাড় কাটায় জরিমানাসহ আটক করা, বাল্যবিবাহ বন্ধ করা, অবৈধ বালু দস্যুদের বিরুদ্ধে অভিযান, কৃষি জমির টপসয়েল কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছেন এই কর্মকর্তা। বিশেষ করে নিজের একান্ত উদ্যোগে রামুতে ‘স্বপ্নতরী বাস’ এবং ‘স্বপ্নতরী পার্ক’ স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রণয় চাকমা।
সোমবার (৮ আগস্ট) দুপুরে প্রণয় চাকমাকে বিদায় জানান রামু উপজেলাবাসী। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাগণ ও সুশীল সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, যাওয়ার পথে নিজ উদ্যোগে প্রতিষ্টিত ‘স্বপ্নতরী পার্কে’ পরিবারের সদস্যদের নিয়ে কিছুক্ষন সময় অতিবাহিত করেন বিদায়ী ইউএনও
প্রণয় চাকমা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM