সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে শেখ হাসিনা ছাত্রী নিবাসে ছাত্রলীগের প্রথম অনুষ্ঠান

কক্সবাজারে শেখ হাসিনা ছাত্রী নিবাসে ছাত্রলীগের প্রথম অনুষ্ঠান

 

মো.শাহাদত হোছাইন।।

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘শেখ হাসিনা ছাত্রী নিবাসে’ ছাত্রলীগের প্রথম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মদিন উপলক্ষে সেখানে ছাত্রী সমাবেশের আয়োজন করা হয়।

সোমবার (৮আগস্ট) সকালে কক্সবাজার সরকারি কলেজ শেখ হাসিনা ছাত্রী নিবাসে কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোঃ মোস্তাকের সভাপতিত্বে সমাবেশের আয়োজন করা হয়।

ছাত্রী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হারুন-উর-রশিদ এবং প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নারিমা জাহান।

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সরকারী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মফিদুল আলম, শেখ হাসিনা ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল মনছুর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুল আলম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরী ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কাশেম।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন – সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আশরাফুল হোসেন হৃদয়, নুরুল আবরার শাকিব, সৈয়দ সাফাওয়া সজিব, শাহেদুর রহমান, ইশতিয়াক হোসেন খোকা, রবিউল সাকিব, জায়েদ মোহাম্মদ ফরহাদ, রিয়াজ উদ্দিন রানা, আসিফুল করিম আসিফ, মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুল আলম ছাত্রীদের উদ্দেশ্য বলেন ‘রেনু আমার পাশে না থাকলে এবং আমার সব দুঃখকষ্ট, অভাব-অনটন, বারবার কারাবরণ, ছেলে-মেয়ে নিয়ে অনিশ্চিত জীবনযাপন হাসিমুখে মেনে নিতে না পারলে আমি আজ বঙ্গবন্ধু হতে পারতাম না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও যুক্ত থাকতে পারতাম না। আগরতলা ষড়যন্ত্র মামলার সময় সে আদালতে নিত্য হাজিরা দিয়েছে এবং শুধু আমাকে নয়, মামলায় অভিযুক্ত সবাইকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। আমি জেলে থাকলে নেপথ্যে থেকে আওয়ামী লীগের হালও ধরেছে।’ এই সেই মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, নারী জাগরণে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ভুমিকা ছিল অনন্য।

তিনি আরো বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু): বঙ্গবন্ধু ও বাংলাদেশের কতটা জায়গাজুড়ে তা এই কয়েকটি বাক্য পড়লেই স্পষ্ট হয়ে যায়। এ কথা সর্বজনবিদিত যে বঙ্গবন্ধুর কোনো পিছুটান ছিল না বলেই তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পেরেছিলেন। তার এই চলার পথে বাধা তো নয়-ই, বরং মসৃণ করেছিলেন স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। আর এ কারণে তিনি বাঙালির মনে সব সময় মহীয়সী নারী হয়ে থাকবেন।

সভাপতির বক্তব্যে কলেজ ছাত্রলীগের আহবায়ক সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, এই প্রথম কোন মহিলা হোস্টেলে বঙ্গবন্ধু সহধর্মিণীর জন্মদিন পালন করা হয়। মহিলা হোস্টেল এমন কোন প্রোগ্রাম করার কারণে কলেজ পড়ুয়া ছাত্রীরা রাজনীতিতে আরো উজ্জীবিত হবে এবং রাজনীতি করতে উৎসাহী হয়ে উঠবে।

সভা সঞ্চালনা করেন, কক্সবাজার সরকারী কলেজের শেখ হাসিনা ছাত্রী নিবাসের ছাত্রলীগ কর্মী অনামিকা তাবাচ্ছুম ও ফাতেমা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, শেখ হাসিনা ছাত্রী নিবাসের ছাত্রী রেবেকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM