সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী মা বেগম নুর জাহান মারা গেছেন।
বুধবার ভোর ৬টায় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বুধবার এশার নামাজের পর নতুন বাহারছড়া জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে বেগম নুর জাহান বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে চার ছেলে ও চার মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে তিনি মারা যান।
জানাযায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আনসারুল করিম,কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম কনক, ইশতিয়াক আহমদ জয়, বিশিষ্ট সমাজ সেবক শাহীনুল মার্শাল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্রমিক লীগের জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারির মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন শ্রমিক লীগের নেতৃবৃন্দ। শ্রমিক লীগের পক্ষ থেকে মরহুমার কফিনে ফূল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা। পরে নতুন বাহারছড়া কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
Leave a Reply