সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারে বন পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতামূলক বন ব্যবস্থাপনা বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে হোটেল সী-প্যালেসের কনফারেন্স রুমে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সুফল প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ, বিশ্বব্যাংকের সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট এবং কো-টিটিএল ডা: ইসতিয়াক সোবহান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকীদ মজুমদার বাবু, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকার, চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়ের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, সাবেক প্রধান বন সংরক্ষক আবদুল মাবুদ, পিআইবির প্রশিক্ষক মশরুজ্জামান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.সারওয়ার আলম।
কক্সবাজার উত্তর ও দক্ষিন বনবিভাগের সার্বিক সহযোগীতায় বিশ্ব ব্যাংকের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সাংবাদিকদের নিয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন সুফল প্রকল্পের একটি বনায়ন সরজমিনে পরিদর্শন করেন ।
Leave a Reply