সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

 

মো.শাহাদত হোছাইন।।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বেসলেট এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, লিঙ্গ ভিত্তিক সহিংসতা সহ নানা বিষয়ে অবহিত হন। তবে গণমাধ্যমের সাথে কোন কথাই বলেননি প্রতিনিধি দলের সদস্যরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৯ টায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার মধুরছড়াস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইউএনএইচসিআর এর রেজিস্ট্রেশন সেন্টারে পৌঁছান।

সেখানে কিছুক্ষণ অবস্থান করে রোহিঙ্গাদের রেজিস্টেশন কার্যক্রম পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি ওই ক্যাম্পের ইউএনএইচসিআর এর ডিস্ট্রিবিউশন সেন্টারের কার্যক্রম পরিদর্শনে যান। ডিস্ট্রি বিউশনের দায়িত্বরত সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন।

এরপর সকাল ১০ টায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ওমেন সেন্টারে পরিদর্শনে যান। এসময় সেখানে ২০ জন নারীর সঙ্গে লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং ক্যাম্পের পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

আলোচনায় অংশ নেয়া আমেনা খাতুন জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং ক্যাম্পের পরিবেশ পরিস্থিতি নিয়ে জানতে চান। নারীরা প্রতিনিধি দলটিকে অবহিত করেন বর্তমানে ক্যাম্পে লিঙ্গ ভিত্তিক সহিংসতা আগের চেয়ে কমেছে। নারীদের অপহরণ করে ধর্ষণ, শাররিক নির্যাতন কমেছে। তবে কিছু র্দূবৃত্তের কারণে নারীরা এখনো আতংকিত থাকেন। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানোর দাবি জানান।

সকাল সাড়ে ১০ টায় ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ব্র্যাকের কমিউনিটি সেন্টার পরিদর্শনে যান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের প্রতিনিধি দলটি। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও ক্যাম্পের আইন-শৃংখলা পরিস্থিতিসহ নানা বিষয়ে ৯ জন ধর্মীয় নেতা এবং ৯ জন যুবকের সঙ্গে আলাপ করেন।

 

আলোচনায় অংশ নেয়া মৌলভী নাজির আহমদ জানান, প্রতিনিধি দলটিকে মিয়ানমারের পরিস্থিতির উন্নয়ন, রোহিঙ্গা অধিকার নিশ্চিত হলে স্বদেশে ফেরত যাওয়ার আগ্রহের কথা অভিহিত করেন। বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মিয়ানমারের সাথে আলোচনা করে দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানান।

আলোচনায় অংশ নেওয়া যুবক মোহাম্মদ ইউসুফ জানান, প্রতিনিধি দলটিকে আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। ক্যাম্প কেন্দ্রিক সংঘবদ্ধ অপরাধির তৎপরতা, হত্যা, অপহরণ, মুক্তিপন আদায়, মাদক ব্যবসা সহ সার্বিক পরিস্থিতির কথা প্রতিনিধিদের জানানো হয়। কিছু চিহ্নিত অপরাধি চক্র এমন অপকর্মে জড়িত থাকার বিষয় অবহিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।

পরে সকাল সোয়া ১১ টায় মিশেল বেসলেটের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর বৃক্ষরোপন কর্মসূচী পরিদর্শনে যান। সেখানে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। সবশেষে বেলা সাড়ে ১২ টায় ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পরিদর্শনে যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে রোহিঙ্গা শিশু ও শিক্ষকদের পাশাপাশি শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন।

এরপর দুপুর ১ টায় মিশেল বেসলেটের নেতৃত্বে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দ্যেশে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন। প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছে দুপুর ২টা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, বৈঠক শেষে প্রতিনিধি দলটি বিকাল ৪ টায় বিমান যোগে ঢাকায় রওনা হয়েছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM