সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ২৫ হাজার চারা বিতরণ করবেন এমপিরা

কক্সবাজারে ২৫ হাজার চারা বিতরণ করবেন এমপিরা

মো.শাহাদত হোছাইন।।

জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে চারা উত্তোলন (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে চারা বিতরণ শুরু হয়েছে। তারই লক্ষ্যে কক্সবাজারের চারটি সংসদীয় আসনের এমপি ও সংরক্ষিত নারী সাংসদ পাচ্ছেন ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা।

মঙ্গলবার (১৬আগস্ট) বিকেলে কক্সবাজারের সংরক্ষিত নারী আসন-৮ এর সাংসদ কানিজ ফাতেমা আহমেদ বিভিন্ন প্রজাতির ৫ হাজার চারা বিতরণ করেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ওই প্রকল্প থেকে কক্সবাজারের চারটি সংসদীয় আসনের এমপি ও সংরক্ষিত নারী এমপির জন্য ২৫ হাজার চারা বরাদ্দ দেয়া হয়েছে। তারই আলোকে ওই সব চারা বিতরণ করা হচ্ছে।

এদিকে, চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী ও ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM