সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার কারাগারে শোক দিবস উপলক্ষে নানা আয়োজন 

কক্সবাজার কারাগারে শোক দিবস উপলক্ষে নানা আয়োজন 

ইব্রাহিম খলিল।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে কক্সবাজার জেলা কারাগারে কারাকর্মকর্তা-কারারক্ষীদের অংশগ্রহণে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কারাগারের ওয়ার্ডকে মডেল ওয়ার্ড ঘোষণা (নামাজি ও ভালো গুণের বন্দি), কারাচত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন, বন্দি ও কারাকর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা, কোরানখানি, দোয়া ও মিলাদ।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহআলম খান বলেন, এ দিনটি উপলক্ষে বাদে জোহর এ কারাগারের প্রতিটি ওয়ার্ডে, বন্দি ও কারাকর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা, কোরআনখানি, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বন্দিরা চিত্র অংকনে অংশ নেয়।

মিলাদে জাতির পিতা ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

এসময় জেলার মো. মোস্তফা কামাল, ডেপুটি জেলার মনির হোসেন সহ কারাগারে কর্মরত বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM