মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা প্রতিরোধ কমিটির মানববন্ধনঃ দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন দাবি

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির মানববন্ধনঃ দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন দাবি

কাজল কান্তি দে।

দেশে রোহিঙ্গা আগমনের ৫ বছর পূর্তিতে তাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রোহিঙ্গা
প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিনের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে রোহিঙ্গারা এসেছে ৫বছর পূর্ণ হয়েছে। অথচ এখনো পর্যন্ত তাদের প্রত্যাবাসনের কোন প্রক্রিয়া দৃশ্যমান নয়। কয়েকবার তাদের প্রত্যাবাসনের কথা আসলেও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে মাদকের আগ্রাসন, চুরি-ডাকাতি সহ সমাজে অপরাধ বেড়েছে।

তারা আরো বলেন, আজকে রোহিঙ্গা থাকার কারণে স্থানীয় নাগরিকদের রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র নিতে হয়। যা আমাদের জন্য লজ্জাজনক। কক্সবাজারবাসী আজ অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের এই থেকে রক্ষা পেতে হলে, কক্সবাজারকে রোহিঙ্গামুক্ত করতে হবে। যার একমাত্র মাধ্যম প্রত্যাবাসন। আশা করছি সরকার এ বিষয়ে নজর দিবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডঃ তাপস রক্ষিত, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, কক্সবাজার খেলাঘর আসরের সভাপতি আবুল কাসেম বাবু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও রোহিঙ্গা প্রতিরোধ কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কক্সবাজার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সদর উপজেলা কমিটির সভাপতি এনামুল হক চৌধুরী, বৃহত্তর বৈদ্যঘোনা সমাজ কমিটির সভাপতি শরিফুল ইসলাম, ইসলামপুর সমাজ কমিটির সভাপতি আব্দুল হক নুরী, কক্সবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রিযাজ মোর্শেদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM