সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শিক্ষাবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে  কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের ৫ হাজার কলম বিতরণ

শিক্ষাবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে  কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের ৫ হাজার কলম বিতরণ

বিশেষ প্রতিবেদকঃ
“ছাত্রদের হাতে কলম হবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্তির হাতিয়ার” এই স্লোগানকে সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার কলম বিতরণ করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার সরকারি কলেজের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশে কলম বিতরণ করা হয়। কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর হাত থেকে সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করে শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রলীগের এমন উদ্যোগ বলে জানান তারা।
কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল হোসাইন হ্নদয় জানান, “বঙ্গবন্ধুর আদর্শকে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের মাঝে কলম দিয়ে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠা করতে ছাত্রলীগের এই প্রয়াস।”
এবিষয়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক জানান, “নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর হাত থেকে সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করতে ছাত্রলীগের পক্ষ থেকে পড়ালেখার প্রতি ধাবিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজ।”
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান জানান, “মেধাবীদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ। আর কিছু সন্ত্রাসী সংগঠন সেই মেধাবীদেরকে ব্রেইন ওয়াশ করে বঙ্গবন্ধুর আদর্শকে খাটো করছে। আমরা ছাত্রলীগ বেঁচে থাকতে বঙ্গবন্ধুর চেতনাকে ধরে রাখতে কলেজ ক্যাম্পাস থেকে সেই সন্ত্রাসীদের হাত থেকে মেধাবী শিক্ষার্থীদের রক্ষা করতে বদ্ধ পরিকর।”
কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাস
একসময় জঙ্গিবাদী ও উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন শিবিরের হাতে জিম্মি ছিল। তৎকালীন শিবির ক্যাডারদের চাপের মুখে পড়ে সাধারণ শিক্ষার্থীরা নানা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হতো। স্বাধীনতার স্বপক্ষের বিশ্বাসী সাধারণ ছাত্রদের উপর শারীরিক নির্যাতন করতো তারা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্যাম্পাস থেকে সন্ত্রাসী সংগঠনগুলোকে উচ্ছেদ করা হলেও সম্প্রতি তাদের কর্মতৎপরতা সক্রিয় হতে শুরু করছে। সেই সকল সন্ত্রাসীদেরকে কলেজ ক্যাম্পাস থেকে অস্ত্রের বদলে কলম দিয়ে প্রতিহত করতে ছাত্রলীগের এই উদ্যোগ বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন।
এদিকে, কলেজে ভর্তি সংক্রান্ত নানা সমস্যা সমাধান সহ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার্থে সহযোগিতা করে আসছে ছাত্রলীগ। ছাত্রলীগের এমন উদ্যোগকে যুগোপযোগী ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত বলে মনে করছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM