মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা কৃষকলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

কক্সবাজার জেলা কৃষকলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

মোহাম্মদ রাসেল।।

বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার জেলা মডেল শাখার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩১আগস্ট) সকাল ১০ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।

সভায় বক্তারা বলেন, খুনী জিয়াউর রহমানের নেতৃত্বেই বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। এমনকি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথও তারা বন্ধ করে দিয়েছিলেন। অথচ একটি বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে নিজের সবটুকু প্রচেষ্টা চালিয়েছিলেন বঙ্গবন্ধু। তার অসমাপ্ত কাজ তার সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করছেন। তাই শেখ হাসিনাকে বার-বার হত্যা করার
ষড়যন্ত্রে লিপ্ত আছেন স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত-বিএনপির দল।

বক্তারা আরো বলেন, বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর নীল-নকশা করছে স্বাধীনতা বিরোধী চক্র। তাই যেকোনো মুল্যে তাদের প্রতিহত করতে দীপ্ত শপথে মাঠে আছে কৃষক লীগের নেতাকর্মীরা। আগামী নির্বাচনে যেকোন মুল্যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে কৃষকলীগের নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান জানান বক্তারা।

আলোসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য এম.এ হাসেম, জেলা সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, জাকরিয়া চৌধুরী, সুজন কল্যাণ বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন, সদস্য শেখ ইয়াকুব আলী ইমন।

এতে আরো বক্তব্য রাখেন, রামু কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন, শহর কৃষকলীগের সভাপতি এরশাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, টেকনাফ কৃষকলীগের সভাপতি জাহেদ হোসেন সম্রাট, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, চকরিয়া কৃষকলীগের সভাপতি আমির হোসেন আমু, মহেশখালী কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সদর কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুকুল, পেকুয়া কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঈদগাও কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু রাশেদ ভুট্টো, মাতামুহুরি কৃষকলীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, কুতুবদিয়া কৃষকলীগের আহবায়ক কায়সার সিকদার, উখিয়া কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম প্রমুখ।

শহর কৃষকলীগের ৫নং ওয়ার্ড সহ-সভাপতি আরিফুল্লাহ নুরীর কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সহ-সভাপতি বজল করিম মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক সনজিত চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রশিদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরিদুল আলমসহ উপজেলা সমুহের ৫শতাধিক নেতাকর্মী।

এদিকে, আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও দোয়া কামনায় মোনাজাত করা হয়। সবশেষে নেতাকর্মীদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM