সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে
শোক র্যালির আয়োজন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। এতে যোগ দিতে কক্সবাজার শহরে ৫০ হাজারেরও বেশি ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল নামে। এসময় বাহারছড়া গোলচক্কর মোড় থেকে কলাতলী মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় র্যালীটি বাহারছড়া মুক্তিযোদ্ধা চত্ত্বর মাঠ থেকে বের হয়ে কলাতলী ডলফিন মোড়ে এসে শেষ হয়।
এর আগে বেলা ১টা থেকেই শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা চত্ত্বর মাঠে মিছিল সহকারে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। পরে বিকাল ৫টায় র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডলফিন মোড়ে এসে শেষ হয়। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে উন্মুক্ত মঞ্চে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নিতে জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধুর ছবি সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে মিলিত হন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে স্লোগানে
প্রকম্পিত হয়ে উঠে কক্সবাজারের রাজপথ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও তার সহধর্মিণীসহ তার পরিবারের সকলকে ১৫ আগষ্ট হত্যা করা হয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার পরিবারের সবাইকে হারিয়ে তার বোনকে সাথে নিয়ে এই বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। কারো পরিবারের সকলকে যদি এইভাবে হত্যা করা হয়, তাহলে যে জীবিত থাকে-সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা শোক কে শক্তিতে পরিণত করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। যারা ১৯৭১ সালে পাকিস্তানি প্রেতাত্মাদের হয়ে কাজ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে ১৫ আগস্ট ঘটিয়েছে। বঙ্গবন্ধু সহ তার পরিবারের ২৬ জন সদস্যকে হত্যা করেছে ঘাতকরা। এই শোককে শক্তিতে রুপান্তরিত আগামীতে সরকার বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
এদিকে, শোক র্যালিতে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান।
এতে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,
কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলার সহ-সভাপতি রেজাউল করিম, দপ্তর সম্পাদক কাউন্সিলর এমএ মন্জুর, যুব ও ক্রীড়া সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলা সমুহের ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন উপজেলার পদপ্রত্যাশী নেতৃবৃন্দ।
Leave a Reply