বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলার নতুন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার) কুতুবদিয়া থানা পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে তিনি কুতুবদিয়া পৌঁছেন।
সুত্রে জানা গেছে, পেকুয়ার মগনামা ঘাট থেকে ওসি মোহাম্মদ ওমর হায়দার নতুন এসপি ও এএসপিকে রিসিভ করে থানায় নিয়ে যায়। থানায় পৌঁছলে চৌকস পুলিশ দল লালগালিচা সমেত গার্ড অব অনার দেন এবং ওসির নেতৃত্বে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নতুন পুলিশ সুপার থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্য দিক নির্দেশনা- মুলক বক্তব্য দেন। পরে এসপি ও এএসপি কুতুবদিয়া থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং
থানার কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন।

এদিকে, পরিদর্শন শেষে এসপি ও এএসপির
রওনাকালে কুতুবদিয়ার ওসি বড়ঘোপ স্টিমারঘাট হয়ে মগনামা ঘাটে গিয়ে নতুন এসপিকে বিদায় জানান।
Leave a Reply