সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
সারা দেশের ন্যায় কক্সবাজারেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিনেই কক্সবাজার জেলায় অনুপস্থিত ছিল ৪৬০ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে শুধুমাত্র ১ জন পরীক্ষার্থী।
জেলা প্রশাসকের শিক্ষা শাখা সুত্রে জানা গেছে, এসএসসিতে ২৯টি কেন্দ্রে ২১ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২০ হাজার ৮৭৩ জন এবং অনুপস্থিত ছিল ২৬২ জন। দাখিলে ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৯২০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬ হাজার ৭৩৯ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ১৮১ জন। এসএসসি/দাখিল (ভোকেশনালে) ৭টি কেন্দ্রে ১ হাজার ৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৩৯২ জন এবং অনুপস্থিত ছিল ১৭ জন। এছাড়া, দাখিলে অসাদুপায় অবলম্বন করায় চকরিয়া উপজেলায় একজনকে বহিস্কার করা হয়েছে।
সুত্রে আরো জানা গেছে, প্রথমদিনে এসএসসি ও ভোকেশনালে বাংলা এবং দাখিলে কোরআন মাজিদ ও তাজবীদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় জেলার ৪৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সুষ্টু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, কক্সবাজার মডেল হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।
অন্যদিকে, কেন্দ্রের বাইরে কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং জেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা যানজট নিরসনে সড়কে কাজ করেছে যাতে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছতে পারে।
Leave a Reply