সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনঃ ৬০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনঃ ৬০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

মো.শাহাদত হোছাইন।।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে ৬০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছে চেয়ারম্যান পদে ৪ জন, ৯ টি সাধারণ আসনে ৪৩ জন এবং ৩ টি সংরক্ষিত নারী আসনে ১৩ জন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেনের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, এ নির্বাচনে জেলার ৪ টি পৌরসভার মেয়র- কাউন্সিলর , ৮ টি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, ৭১ টি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারসহ মিলে মোট ৯শত ৯৪ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। প্রতীক বরাদ্দের পর বৈধ প্রার্থীরা প্রচারণা চালাতে পারব।

 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন-বর্তমান জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, একেএম মোজাম্মেল হকের পুত্র শাহীনুল হক মার্শাল ও জগদীশ বড়ুয়া পার্থ।

সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন- ওয়ার্ড নং-১ঃ (টেকনাফ-উখিয়া-রামু) নাজমা আলম, আশরাফ জাহান কামাল, তাহেরা আক্তার, তছলিমা আকতার রোমানা ও তসলিমা আকতার, ওয়ার্ড নং-২ঃ (সদর-ঈদগাও-মহেশখালী) মশরফা জান্নাত, চম্পা উদ্দীন, ছালেহা আকতার ও হুমায়রা বেগম, ওয়ার্ড নং-৩ঃ (চকরিয়া-পেকুয়া-কুতুবদিয়া) আসমা উল হোসনা, তানিয়া ইফরিন, রেহেনা খানম ও হুমাইরা বেগম।

এছাড়া, সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন-ওয়ার্ড নং-১ (টেকনাফ) জাফর আহমদ, মোহাম্মদ শফিক মিয়া ও মুহাম্মদ ইউনুচ, ওয়ার্ড নং-২(উখিয়া) আবুল মনসুর চৌধুরী ও হুমায়ন কবির চৌধুরী, ওয়ার্ড নং-৩ (সদর) মাহমুদুল করিম, তাহমিনা নুসরাত জাহান লুনা ও মোঃ রুহুল আমিন, ওয়ার্ড নং-৪ (রামু) ফরিদুল আলম, শামসুল আলম মন্ডল, মোস্তাক আহাম্মদ, নুরুল আবছার, মোঃ মনজুরুল মোর্শেদ কাদেরী, আবদুল মাবুদ ও মোঃ আবদুল মজিদ,
ওয়ার্ড নং-৫ (ঈদগাও) আমজাদ হোছন ছোটন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, নুরুল কবির ও এম ফিরোজ উদ্দিন খোকা, ওয়ার্ড নং-৬-(চকরিয়া) সোলতান আহামদ, মুহাম্মদ ফয়সল, মোঃ আবু তৈয়ব, মোঃ জাহাঙ্গীর আলম ও এ,টি,এম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, ওয়ার্ড নং-৭ (পেকুয়া) মোঃ আবদুল হামিদ, মোঃ জয়নাল আবেদীন, সোলতান মোহাম্মদ রিপন, মোঃ শহিদুল্লাহ, মোহাম্মদ শওকত হোসেন, নুরুল আবছার, সেলিনা আকতার ও মোহাম্মদ জাহাঙ্গীর, ওয়ার্ড নং-৮ (মহেশখালী) শহীদুল ইসলাম মুন্না, আশিক মাহমুদ সবুজ, এম আজিজুর রহমান ও মোঃ সাইফুল কাদির এবং ওয়ার্ড নং-৯ (কুতুবদিয়া) জিয়াউল করিম চৌধুরী, কপিল উদ্দিন, মিজবাহুর রহমান, আবু জাফর ছিদ্দিকী, ছরওয়ার আলম সিকদার ও নুরুল ইসলাম।

প্রসঙ্গতঃ নির্বাচনী তফসীল অনুযায়ী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে, ২৫ সেপ্টেম্বরে প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৮ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM