সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
জেলা পরিষদ নির্বাচনঃ ৪ চেয়ারম্যানসহ ৭০ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

জেলা পরিষদ নির্বাচনঃ ৪ চেয়ারম্যানসহ ৭০ প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার দিন শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। এই নির্বাচনে ১৮ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ৪ চেয়ারম্যানসহ ৭০ প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছে বুধবার পর্যন্ত।

বুধবার পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, প্রয়াত আওয়ামীলীগ সভাপতি একেএম মোজাম্মেল হকের পুত্র শাহীনুল হক মার্শাল, বাংলাদেশ মঙ্গল পার্টি নামের রাজনৈতিক দলের ( আবেদীত) প্রতিষ্টাতা দাবীদার জগদীশ বড়ুয়া পার্থ।

এছাড়াও সংরক্ষিত নারী আসনের ৩ টি ওয়ার্ডে ১৩ জন এবং ৯ টি সাধারণ আসনে ৫৩ জন প্রার্থী হয়েছেন। সবমিলিয়ে চেয়ারম্যান, সংরক্ষিত নারী এবং পুরুষ ওয়ার্ড মিলে মোট প্রার্থীর সংখ্যা এ পর্যন্ত ৭০ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এস শাহাদাত হোসেন জানান, নির্বাচনী তফসীল অনুযায়ী ১৮ সেপ্টেম্বর বাছাই, ২৫ সেপ্টেম্বরে প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ১৮ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এদিকে, এ নির্বাচনে জেলার ৪ টি পৌরসভার মেয়র কাউন্সিলর, ৮ টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ৭১ টি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার মিলে মোট ভোটার ৯৯৪ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তাক আহমেদ চৌধুরীকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM