সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
সারা দেশের ন্যায় কক্সবাজারেও আজ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কক্সবাজার জেলায় এবারে সর্বমোট ৩১ হাজার ৭৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গত ১৯ জুন পরীক্ষা শুরুর কথা থাকলেও তা বন্যা পরিস্থিতির কারনে স্থগিত করা হয়েছিলো।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট ৪৯ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় এসএসসি সাধারণ পরীক্ষা কেন্দ্র ২৯ টি, দাখিলে ১৩ টি এবং কারিগরিতে ৭ টি। অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২২ হাজার ৮ শ ৮৭ জন, দাখিলে ৬ হাজার ৯ শ ১৭ জন এবং কারিগরিতে ১ হাজার ২শ ৭০ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ জানান, পরীক্ষার অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা। ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর। এছাড়াও ব্যবহারিক পরীক্ষা চলবে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২ টায়।
Leave a Reply