সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনঃ দুই প্রার্থীকে দল থেকে বহিষ্কার

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনঃ দুই প্রার্থীকে দল থেকে বহিষ্কার

কাজল কান্তি দে।।

১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী। এতে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৪ জন। এর মধ্যে তিনজনই আওয়ামী লীগের। দল ও অঙ্গ সংগঠনের দুজন প্রার্থী বিদ্রোহী হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে মঙ্গলবার রাত ৯ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা গেছে,
উক্ত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শাহীনুল হক মার্শালকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান জানান, কোনো নেতাকর্মী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এবং অধীনস্থ সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে বিজয়ের লক্ষ্যে কাজ করার নির্দেশনাও দিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM