সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ হামিদ।।

পর্যটন নগরী কক্সবাজারে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) হোটেল সী- গালের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

এছাড়াও আলাদা আলাদা সেশনে “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক রাহনুমা সালাম খান,‌ কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, ভূমিজ এর প্রতিষ্ঠাতা ফারহানা রশিদ, ইউএনডিপির সাসটেইনেবল সলিউশনস টু ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট ম্যানেজার মনজুরুল হক, ওয়েস্ট কনসার্ন এর নির্বাহী পরিচালক আবু হাসনাত মোঃ মাকসুদ সিনহা, ভিসকম বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক মারুফ কবির, আইইউসিএন বাংলাদেশ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিবুল আমিন, গার্বেজম্যান লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, টুয়াক সাধারণ সম্পাদক একেএম মুনিবুর রহমান টিটু ও টুয়াক নেতা তৌহিদুল ইসলাম তোহাসহ সংশ্লিষ্টরা।

সভাটি সঞ্চালনা করেন, কর্মশালার সমন্বয়ক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন।
এদিকে, কর্মশালায় অংশ গ্রহণকারী সকলের পরামর্শক্রমে কক্সবাজারের “বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্যুরিজম” নিয়ে বেশ কিছু সমস্যা এবং সম্ভাবনা সনাক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM