সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
মো.শাহাদত হোছাইন।।
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জাহাঙ্গীর কবির নানক বলেন, আমার কাছে একটি বার্তা এসেছে, “নেত্রী বলেছেন-আমার মনোনীত প্রার্থীর বাইরে কেউ গেলে তার পরিণাম ভালো হবেনা। সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাকে বিজয়ের কোন বিকল্প নেই। এই জেলা পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে আগামী সংসদীয় আসনের প্রার্থীদের নির্বাচন করা হবে।”
শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৮ টার দিকে শহরের পাঁচতারকা মানের একটি হোটেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীর কবির নানক সবাইকে অনুরোধ করে বলেন, আমি ছাত্র রাজনীতির করার সময় থেকে কক্সবাজারের সাথে আমার সম্পর্ক। মোস্তাক ভাই আমাদের নেতা। ওনি দলীয়ভাবে অনেক দায়িত্বে ছিলেন। সবাই ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ওনি অনেক সিনিয়র মানুষ, তাকে কষ্ট দেওয়া মানে নেত্রীকে কষ্ট দেওয়া।
প্রধান অতিথির বক্তব্যে নানক বলেন, ২১ বছর পিছিয়ে থাকা বাঙ্গালীকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করে বাংলাদেশকে সম্প্রতির দেশ হিসেবে পরিচিত করেছে জননেত্রী শেখ হাসিনা। তার উদারতা ও মানবিকতায় ঠিকানাবিহীন মানুষ তার ঠিকানা খুঁজে পেয়েছে। ডিঙ্গি নৌকায় যাদের বসবাস, তাদের ঠিকানা করে দিয়েছেন। একটি বাড়ি, একটি খামারের সুফল জনগণ পাচ্ছে। এমন মানবিক মানুষ হয়না, তিনিই একজন শেখ হাসিনা।
প্রধান অতিথি আরও বলেন, একজন শেখ হাসিনা আছেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। তিনি আছেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। তিনি আছেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। তিনিই আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। এসব কাজ করতে গিয়ে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কোন কিছুকে তোয়াক্কা না করে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নানক বলেন, বিদ্রোহী কারও পক্ষে দলের কেউ কাজ করছে এমন খবর পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির আন্দোলন বিষয়ে কথা টেনে তিনি বলেন, বিএনপি একটি নিরবিচ্ছিন্ন দল। যাদের কথার কোন ভিত্তি নেই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এড.রণজিত দাশ, জেলা পরিষদের চেয়ারপ্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী, সাংসদ সাইমুম সরওয়ার কমল,
সাংসদ আশেক উল্লাহ রফিক, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতারা।
Leave a Reply