সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর লড়াই বেশ জমে ওঠেছে। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক মোস্তাক আহম্মদ চৌধুরী (মোটরসাইকেল) , সাবেক তিন বারের পৌরসভা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার (তালগাছ), বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠন একেএম মোজাম্মেল হকের ছেলে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীনুল হক মার্শাল (আনারস) ও মঙ্গল পার্টির চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা জগদীশ বড়ুয়া ( প্রজাপতি)।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মোস্তাক আহমদ চৌধুরী পরিষদের বিদায়ী চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ নেতা।
এর আগে একবার জেলা পরিষদ প্রশাসক, দুইবার চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯৭০ সাল থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাঁর স্ত্রী কানিজ ফাতেমা মোস্তাক তার কক্সবাজার সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য। যিনি কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও কক্সবাজার মহিলা সংস্থার চেয়ারম্যান। নুরুল আবছার একজন বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার পৌরসভা তিন বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠন, জেলা আওয়ামী লীগের আমরণ সভাপতি, সাবেক পৌরসভা চেয়ারম্যান একেএম মোজাম্মেল হকের ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ- সভাপতি শাহীনুল হক মার্শাল ও মঙ্গল পার্টির চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা জগদীশ বড়ুয়া পার্থ ।
মোস্তাক আহমদ চৌধুরী আওয়ামী লীগ নেতা, নুরুল আবছারও আওয়ামী লীগ নেতা। দুজনের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। দুজনই মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও দুইজনই জনপ্রিয় সাবেক জনপ্রতিনিধি।
মোস্তাক আহম্মদ চৌধুরী জয়ে আশা ব্যক্ত করে বলেন, ‘বাপ-দাদা জমিদার হলেও আমি জমিদার নই। মানুষ রাজনীতি করে সম্পদশালী হতে। আর আমি জমি বিক্রি করেই রাজনীতি করছি। জনগণই আমার সম্পদ। ইনশে আল্লাহ ভোটাররা এবারও আমাকে জয়ী করবেন।’
এদিকে, হাইকমান্ডের নির্দেশ জেলা পরিষদের নির্বাচনের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন, শাহীনুল হক মার্শাল ও নুরুল আবছার। শাহীনুল হক মার্শাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এবং নুরুল আবছার জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, ১৭ অক্টোবর এ জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। ৯ টি ওয়ার্ডে ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে, টেকনাফ উপজেলা পরিষদ হল রুম, উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, রামু উপজেলা পরিষদ মিলনায়তন রুম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, চকরিয়া উপজেলা পষিদ মিলনায়তন (মোহনা), পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, মহেশখালী উপজেলা পরিষদ অডিটরিয়াম ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। ৯টি ভোট কেন্দ্রে ১৮টি ভোট গ্রহণ কক্ষ করা হয়েছে।
তিনি আরও জানান, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে জেলার ৭১ ইউনিয়ন, চার পৌরসভা ও নয় উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের পুরুষ ভোটার ৭৫৯ জন ও নারী ভোটার ২৩৫ জন সহ মোট ভোটার ৯৯৪ জন। জেলা পরিষদের ৯টি সাধারণ ওয়ার্ডের ৯ জন সদস্য এবং সংরক্ষিত ৩ টি নারী আসনে ৩ জন সদস্য নির্বাচিত হবেন। ইতোমধ্যে ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে মো. আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে, সাধারণ সদস্যের অপর ৮টির জন্য ৫১ জন এবং তিনটি নারী আসনে সদস্য পদে ১১ জন প্রার্থী লড়ছেন।
Leave a Reply