সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
দক্ষিণ ধূরুং সিকদার বাড়ির পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

দক্ষিণ ধূরুং সিকদার বাড়ির পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

কাইছার সিকদার।।

“এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক উর্ধে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও অন্যতম সম্ভ্রান্ত পরিবার দক্ষিণ ধূরুং সিকদার বাড়ির পারিবারিক মিলনমেলা’২৩ অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (২৭জানুয়ারী) পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলা ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপি ভিন্ন ভিন্ন ইভেন্টের মাধ্যমে একই দিন রাত ১০টায় অনুষ্ঠান শেষ হয়৷

এতে উপস্থিত ছিলেন, এই পরিবারের সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বিমান ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ একেএম ফজলুল হক সিকদার, সাবেক কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম সিকদার, মাস্টার মজিবুল হক সিকদার, অধ্যাপক শাহরিয়ার বাদল, কুতুবদিয়া কলেজের অধ্যাপক আবু সাদেক মোঃ সায়েম, ফেনি টিচার্চ ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার হোসেন, আজম সিকদার, ইঞ্জিনিয়ার ওসমান ছরওয়ার, বিসিক ডিজিএম (বান্দরবান) মোঃ শামীম আলম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এসপিও (ব্যাবস্থাপক) এম ওসমান ছরওয়ার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব আইরিন ফারজানা, শাহরিয়ার বাবুল, শরিফুল ইসলাম মানিক, এমদাদুল হক সিকদার, জেয়াবুল করিম বেলাল, জিয়াউল হক জিয়া, শাহেদ লতিফ, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, মাস্টার ছরওয়ার সিকদার, কামরুল ইসলাম, আলমুল হকসহ আরো অনেকে৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার শেখ মোঃ শাহাব উদ্দিন সিকদার৷

ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক বন্ধন অটুট রাখতে এই মিলনমেলার প্রয়োজন রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন৷ প্রতিবছর এই পারিবারিক মিলনমেলার আয়োজন করা হবে বলে আয়োজক কমিটি সিকদার বাড়ি ঐক্য পরিষদ কর্তৃপক্ষ নিশ্চিত করেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM