সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
স্টেডিয়ামপাড়া ক্রীড়া সংসদ আয়োজিত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

স্টেডিয়ামপাড়া ক্রীড়া সংসদ আয়োজিত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ডস্থ স্টেডিয়ামপাড়া ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত ‘গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২৩ এর ফাইনাল খেলা ও
পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারী) রাত ৯ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাও মাঠে ‘এফ এ ব্রিকস ইনডোর-রামু ও ন্যাশনাল কক্স-সদর’ টীমদ্বয়ের তীব্র প্রতিযোগীতায় ফাইনাল খেলাটি সম্পন্ন হয়েছে। এতে বিজয়ী হন ‘এফএ ব্রিকস ইনডোর-রামু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দীন কবির, স্টেডিয়াম পাড়া সমাজ কমিটির সভাপতি ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক এম.ইউ.বাহাদুর।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা- মনির উদ্দিন, আহবায়ক-ইব্রাহিম বাবু, সদস্য- এমসি ফাহিম, শাফায়েত মুন্না, ইমরান হোসেন সুজন।
এদিকে, খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের ট্রপি ও পুরুস্কার তুলে দেন। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় এফএ ব্রিকস ইনডোর টীমের খেলোয়াড় গালিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM