সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পৌর মেয়র মুজিব ওমরা হজ্বে, ভারপ্রাপ্ত মেয়র মাহবুব

পৌর মেয়র মুজিব ওমরা হজ্বে, ভারপ্রাপ্ত মেয়র মাহবুব

সংবাদ বিজ্ঞপ্তি।।
পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে ১২দিনের সফরে সৌদি আরব গেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
রোববার সন্ধ্যায় ঢাকা ‍হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নগর পিতা।
তিনি বিদেশে থাকাকালীন প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন মেয়র মুজিব। নাগরিক সেবা নিশ্চিত করাসহ অফিসের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য প্যানেল মেয়র-১ কে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়া হয়।
এদিকে, ১২দিনের বিদেশ সফর সুন্দরভাবে শেষ করে সুস্থ শরীরে দেশে ফিরতে জেলা এবং পৌরবাসীর দোয়া কামনা করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এর আগে দুপুরে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন নগর পিতা। এসময় পৌরসভার প্যানেল মেয়রগণ, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে বিদায় জানান।
প্রসঙ্গত: একই সফরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীও পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব গেছেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM