সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ডাক ও টেলিযোগাযোগ পদক পেলেন উখিয়ার এ. আর. জিহান চৌধুরী

ডাক ও টেলিযোগাযোগ পদক পেলেন উখিয়ার এ. আর. জিহান চৌধুরী

 

প্রেস বিজ্ঞপ্তি:

উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানে অবদান রাখায় উখিয়ার আইএসপি প্রতিষ্ঠান মেসার্স এস.জে এন্টারপ্রাইজ’কে ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩ এ ভূষিত করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

শনিবার (২৮ জানুয়ারি),রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী এ আর জিহান চৌধুরী।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তরুণ প্রযুক্তি উদ্দোক্তা জিহান বলেন, ” এ এক অনন্য প্রাপ্তি, যেকোনো স্বীকৃতি এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। সকলের দোয়া কামনা করছি যেনো জননেন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ক্ষুদ্র কর্মী হিসাবে কাজ করে যেতে পারি।”

উল্লেখ্য, উখিয়া সদরের ফলিয়াপাড়া গ্রামের বাসিন্দা উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী ও উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবং উখিয়া উপজেলা যুবমহিলা লীগের সভানেত্রী ছেনুয়ারা বেগম এর পুত্র এ.আর জিহান চৌধুরী। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কক্সবাজার জেলার সদস্য সচিব এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য।

প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখায় মোট ১৮ ব্যক্তি ও সংগঠনকে এ পুরষ্কার দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM