কক্সবাজার সদরের ইছাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া বিদ্যালয়ে উপস্থিত হয়ে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, ইছাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক শিক্ষক স্বল্পতা রয়েছে। এই স্বল্পতা পুরণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, আরডিআরএস এনজিও এর অর্থায়নে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করায় আরডিআরএস এনজিওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এই সময় আরডিআরএস এর কর্মকর্তাবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষক ও একমাত্র সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
Leave a Reply