সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
হাইকারি কারাতে ক্লাবের সম্মেলন সম্পন্ন সভাপতি-সুজন ও সম্পাদক-জয়নাল

হাইকারি কারাতে ক্লাবের সম্মেলন সম্পন্ন সভাপতি-সুজন ও সম্পাদক-জয়নাল

সংবাদ বিজ্ঞপ্তি।।
হাইকারি কারাতে ক্লাবের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় হোটেল গোল্ডেন হিলের কনফারেন্স হলে সংগঠনের সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মডেল কৃষকলীগের সাধারণ সম্পাদক ও হাইকারি কারাতে ক্লাবের প্রধান উপদেষ্টা আতিক উদ্দিন চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং অল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন কবির।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টা এম এ মঞ্জুর, বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য ও হাইকারি কারাতে ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ, অল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাংবাদিক শাহাদত হোছাইন, ইউনাইটেড কারাতে ক্লাবের কোচ ও সাধারণ সম্পাদক উদয় শঙ্কর পাল মিঠু, জয় কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ জয়দেব পাল জয়, অল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সেলিম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাইকারি কারাতে ক্লাবের প্রধান পরিচালক ও সভাপতি ইমাম হোসেন এবং সঞ্চালনায় ছিলেন হাইকারি কারাতে ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল্লাহ।
প্রধান বক্তার বক্তব্যে হেলাল উদ্দিন কবির বলেন, কক্সবাজার মার্শাল আর্ট এর উৎপত্তিস্থল কক্সবাজার। ১৯৭৪ সাল থেকে পর্যায়ক্রমে কক্সবাজার থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কারাতে খেলোয়াড় দেশের সুনাম অর্জন করতে অগ্রনী ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় আগামীর খেলোয়াড়রা কক্সবাজার জেলার সুনাম বয়ে আনছে এবং মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।
বিশেষ অতিথি কাউন্সিলর এম.এ মঞ্জুর বলেন, কক্সবাজার এ মার্শাল আর্টকে আধুনিকায়ন করতে যে যে সহয়োগিতা প্রয়োজন আমরা করতে আগ্রহী। আমরা চাই আগামীর দিনগুলোতে যুবসমাজ মাদক থেকে দূরে থাকুক।
এদিকে, সম্মেলন শেষে প্রধান বক্তা কাউন্সিলর হেলাল উদ্দিন কবির জনাব সুজন কল্যাণ বড়ুয়াকে সভাপতি ও জনাব জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
হাইকারি কারাতে ক্লাবের সম্মেলন সম্পন্ন সভাপতি-সুজন ও সম্পাদক-জয়নাল&url=https://coxnewstoday.net/?p=4137" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> হাইকারি কারাতে ক্লাবের সম্মেলন সম্পন্ন সভাপতি-সুজন ও সম্পাদক-জয়নাল" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> হাইকারি কারাতে ক্লাবের সম্মেলন সম্পন্ন সভাপতি-সুজন ও সম্পাদক-জয়নাল" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM