বিশেষ প্রতিবেদক।।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২৩ (ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) জোয়ারিয়ানালা ইউনিয়নে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বছরের ন্যায় এ বছরও প্রথম স্থান দখল করে নিয়েছে জোয়ারিয়া নালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯ ফেব্রুয়ারী ক্রীড়া ও ১২ ফেব্রুয়ারী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ, এসএমসি ও পিটি এ এর সভাপতি ও সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন।
বিদ্যালয় সুত্রমতে, বালক ও বালিকাকে পৃথক গ্রুপ করে ৪৬ টি ইভেন্টে জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩৪ টি পুরস্কার পেয়ে জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় গত বছরের ন্যায় এ বছরও প্রথম স্থান দখল করে।
সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন কক্সবাজার বেতারের নিয়মিত শিল্পী বশিরুল ইসলাম ও মিনা মল্লিক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স এবং ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২৩ ইউনিয়ন পর্যায়’ এর সদস্য সচিব ও জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
এদিকে, প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সকলের প্রতি।
Leave a Reply