সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সিটি কলেজে যথাযোগ্য মর্যাদায়  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

কক্সবাজার সিটি কলেজে যথাযোগ্য মর্যাদায়  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

বিশেষ প্রতিবেদক।।

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে কক্সবাজার সিটি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

২১শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) প্রথম প্রহরে কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং এর নেতৃত্বে এসনয় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বড়ির সভাপতি, উপ‍াধ্যক্ষ, বিভাগীয় প্রধান, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও ছাত্রছাত্রী।

পরে শহীদ মিনার চত্বরে আলোক চিত্র প্রদর্শনী ও দেয়ালিকা উন্মোচন করা হয়। শুধু তাই নয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা এবং আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলা ভাষার গুরুত্ব ও তাৎপর্য আলোকপাত করা হয় এবং কলেজে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা কেন্দ্র করার প্রস্তাবটি উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ক্যা থিং অং।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি ও কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারায়াত পারভীন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হাশেম উদ্দিন, মিডিয়া এন্ড থিয়েটার স্টাডিজ বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শরমিন সিদ্দিকা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক এহসান উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া এন্ড থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক কেএম সানাউল হক।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক রোমেনা আক্তার ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক জ্যোৎস্না ইয়াসমিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM