সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা শিবিরে আবারও আগুন, পুড়েছে ২ হাজার ঘর

রোহিঙ্গা শিবিরে আবারও আগুন, পুড়েছে ২ হাজার ঘর

 

ইমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের আগুন ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের উপ সহকারি পরিচালক অতীশ চাকমা।

তিনি জানান, ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তিনি আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষত-ক্ষতি নির্ধারণে কাজ চলছে। তা বলতে সময় লাগবে।

রোববার (৫ মার্চ) বিকাল ৩ টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি বøকের একটি ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন মূহুর্তের মধ্যে ৯, ১০, ১২ নম্বর ক্যাম্পে সরিয়ে পড়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত ২ হাজারের কাছা-কাছি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হলেও তা নিশ্চিত করে বলতে সময় লাগবে। এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ক্যাম্পে নিয়োজিত ৮ এবিপিএন এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, ৩ টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১২, ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে সরিয়ে পড়েছে।

আগুনের সূত্রপাত কি কারণে তা নিশ্চিত হওয়া না গেলেও সন্দেহজনক এক যুবকে আটক করেছে এপিবিএন ও পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত বলা যাবে।

ঘটনাস্থলে থাকা অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় ২ হাজারের মত ঘর পুড়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ এখন বলা যাচ্ছে না। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

তবে ক্যাম্পের এ আগুনকে পরিকল্পিত নাশকতা বলেছেন রোহিঙ্গারা। ওই ক্যাম্পের ক্ষতিগ্রস্থ বাসিন্দা আবলু কামাল, আবদুল গফুর ও শামসুল আলম জানিয়েছেন, আরসা সন্ত্রাসীরা এ আগুন ধরিয়ে দিয়েছে।

এর আগে কক্সবাজারের উখিয়া এবং বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গিয়েছিল ঘরবাড়ি ও দোকানপাট।

প্রসঙ্গত, একই ক্যাম্পে ২০২১ সালের ২২ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ছিলো। ওই সময় ১১ জনের মৃত্যু, ৫ শতাধিক আহত হয়। পুঁড়ে গিয়ে ছিল ৯ হাজারের বেশি ঘর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM