কাইছার সিকদার।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (১১মার্চ) কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলা ১২টায় কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন ও আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাইম৷
তিনি বলেন, আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই এই কুতুবদিয়ার উন্নয়ন হতো। আমাদের দূর্ভাগ্য আমরা বঙ্গবন্ধুর মত স্বাধীনতার মহানায়ক কে হারিয়েছি। আর আমাদের সৌভাগ্য আমরা জননেত্রী শেখ হাসিনার মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি৷ শেখ হাসিনার কোন লোভ নেই, কোন চাওয়া পাওয়া নেই৷ দেশের উন্নয়ন ও জনগনের জন্য কাজ করা তাঁর চাওয়া এবং পাওয়া শুধু জনগনের ভালবাসা৷ তাই জনগন বারবার তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ৷
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত হত্যা আর হিংসার রাজনীতি ছাড়া আর কিছুই জানে না৷ এসময় তিনি দলকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়নের কথা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বলেন। একই সাথে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি৷
এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল৷
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,কক্সবাজার-২ আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ কুতুবী, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তাহের, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইসতিয়াক আহমেদ জয়, গিয়াস উদ্দিন আজম, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি ছৈয়দা মেহেরুন্নিছা প্রমুখ৷
এতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন৷
এদিকে, কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাথে আলোচনায় বসেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক টীম। প্রার্থীদের সাথে আলোচনা করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হয়।
Leave a Reply