আজ শনিবার (১০ জুলাই) চকরিয়া উপজেলায় ২৫০ জন কর্মহীন মানুষকে সহায়তা দিয়েছে সেনাবাহিনী।
করোনা ভাইরাস মোকাবেলা ও লকডাউন কার্যকর করার পাশাপাশি সেনা সদস্যরা কর্মহীন, দুঃস্থ অসহায় মানুষের কাছে নিজেদের রেশন বাঁচিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৯ জুলাই কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন হতদরিদ্র ১ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনা সদস্যরা।
এছাড়া, চকরিয়া উপজেলায় ২৫০ জন কর্মহীন হত দরিদ্র মানুষের কাছে রামু সেনানিবাসের সেনা সদস্যরা তাদের সঞ্চিত রেশন হতে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রকৃত অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছে।
এদিকে, স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মহতি উদ্যোগের প্রশংসা করেছে।
Leave a Reply