সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের প্রবেশদ্বারে বসবে “অপারেজয় বঙ্গবন্ধু” ভাস্কর্য

কক্সবাজারের প্রবেশদ্বারে বসবে “অপারেজয় বঙ্গবন্ধু” ভাস্কর্য

মো.শাহাদত হোছাইন।।
স্বাধীনতার ৫২ বছরের মাথায় দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের প্রবেশদ্বার কলাতলি গোলচত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বেসরকারি সংগঠন অপারেজয় বাংলার যৌথ উদ্যোগে ভাস্কর্যটি স্থাপন করা হচ্ছে।
শুক্রবার ‘অপরাজেয় বঙ্গবন্ধু’ নামের ভাস্কর্যটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
জেলা প্রশাসক বলেন, কক্সবাজার নানাভাবে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত অন্যতম একটি জেলা শহর। পর্যটন শহরে ভাস্কর্যটি স্থাপিত হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এটি অন্যতম দর্শনীয় হয়ে দাঁড়াবে।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম একটি প্রিয় শহর হচ্ছে কক্সবাজার। কক্সবাজারের ইনানী, ডুলাহাজারা, রামু, সোনাদিয়া সহ এখানে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি রয়েছে। কয়েকবছর আগে সরকারিভাবে একই স্থানে একটি স্মৃতিফলক স্থাপনের জন্য টাকাও বরাদ্দ করা হয়েছিল কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
তিনি আরো বলেন, কক্সবাজারে জাতির জনকের একটি ভাস্কর্য স্থাপনের দাবি দীর্ঘদিনের। তাই সাগরের পাড়ে এবং পর্যটন শহরের প্রবেশদ্বার কলাতলী মোড়ে এটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি সংগটন অপারেজয় বাংলার সদস্য সচিব মিলু এইচ রহমান বলেন, ভাস্কর্যটি নির্মাণে ৪০-৫০ লাখ টাকা ব্যয় হবে। পৌরসভা ও অপরাজেয় বাংলার যৌথ অর্থ সহায়তায় এটি নির্মাণ করা হবে। আগামী ১৫ আগস্ট এটি উদ্ভোধন করা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM