সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে প্রথমবারের মতো দুইদিনের বানিজ্যিক ফুলের মেলা অনুষ্ঠিত

কক্সবাজারে প্রথমবারের মতো দুইদিনের বানিজ্যিক ফুলের মেলা অনুষ্ঠিত

জুয়েল একরাম।।

“নানান রঙের ফুলের মেলা, পর্যটন নগরী কক্সবাজার জেলা” এই স্লোগানে ফুলের বাণিজ্য সম্প্রসারণে কক্সবাজারে দুইদিন দিনব্যাপী ফুলের মেলা উৎসব শুরু হয়েছে। ফুলের বাণিজ্যিক প্রসার বাড়াতে এ উৎসবের আয়োজন করে এসডিসি এগ্রো লিমিটেড। সার্বিক সহযোগিতা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার।

বুধবার (২২ মার্চ) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরী ময়দানে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও মনোরম এলাকা কক্সবাজার। কক্সবাজারের নাম জানে না এমন কেউ নেই। পর্যটন নগরীতে যুক্ত হয়েছে ফুলের সমারোহ। বর্তমানে কক্সবাজারের চকরিয়া সহ বিভিন্ন এলাকায় অনেক ফুল উৎপাদন হচ্ছে। এখানকার ফুলের সুবাস শুধু সমৃদ্ধি ছড়াচ্ছে না, দেশের অর্থনৈতিক সোপানও বৃদ্ধি করেছে। ফুল কেন্দ্রিক পর্যটনশিল্পের বিকাশে এ উৎসব ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসডিসি এগ্রো লিমিটেড এর পরিচালক খোন্দকার হামিদুল ইসলাম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
উপজেলা সদরের কৃষি কর্মকর্তা মো: জাহিদ হাসান, জেলা বিপনণ কর্মকর্তা মো: শাহ জাহান আলী, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর কাজি আবদুল আজিজ, কেমোনিক্স ইন্টারন্যাশনাল কক্সবাজারের রিজিওনাল টিম লিডার আবদুল মান্নান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মো: কবির হোসেন।

চকরিয়ার ফুলচাষি জায়েদুল ইসলাম বলেন, চকরিয়ায় বর্তমানে প্রচুর ফুল উৎপাদন হচ্ছে। প্রশাসন ও সংশ্লিষ্টদের পরামর্শ আর্থিক সহযোগিতা পেলে চাষীরা অনেক লাভবান হবেন।

কক্সবাজারের ফুল ব্যবসায়ী সান ফ্লাওয়ারের পরিচালক শফিউল আলম বলেন, ফুল উৎসব আমাদের ফুল চাষিদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা চাই, প্রতিবছর এই উৎসবের আয়োজন করুক সংশ্লিষ্টরা। একই সঙ্গে কক্সবাজারের উৎপাদিত ফুল সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। মেলায় ২০ টি স্টল দেয়া হয়। সেখানে বিভিন্ন প্রজাতির ফুল প্রদর্শন করা হয়।

এদিকে, মেলাকে কেন্দ্র করে চকরিয়ার ফুল চাষী ও কক্সবাজারের ব্যবসায়ীরা মেলাজুড়ে দৃষ্টিনন্দন করে সাজিয়েছেন। মেলাস্থলে কাঁচা ফুলের আদলে রূপ দেওয়া হয়েছে বিবাহের গাড়ি, বাসরঘর ও ফটোসেশন স্টল। ফুলচাষি, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কক্সবাজারের ফুল। বৃহস্পতিবার (২৩ মার্চ) এ মেলা শেষ হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM