বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দিনে (২৫ মার্চ) জেলার বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করেন সভাপতি ও সাধারণ সম্পাদকের একনিষ্ঠ কর্মীরা।
সুত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এই বছরও সিয়াম-সাধনার মাস রমজানে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী হাতে নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান। কর্মসূচী বাস্তবায়নে সভাপতি ও সাধারণ সম্পাদকের একনিষ্ঠ কর্মীরা মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে উপজেলা ও শহরের বিভিন্ন স্পটে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা। ইফতার সামগ্রী পেয়ে অসহায় ও গরীব মানুষগুলো অনেক খুশী। এমন মহতী ও প্রশংসনীয় কাজে ছাত্রলীগের প্রশংসা করেন সমাজের সাধারণ মানুষগুলো। এমন কাজ অব্যহত থাকুক এমনদাবী সর্বস্তরের অসহায় ও গরীব মানুষগুলোর।
ইফতার সামগ্রী বিতরণে দায়িত্বরত ছাত্রলীগের কর্মীরা জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়ানে সমাজের গরীব, অসহায় এবং সাধারণ পথচারীদের মাঝে রমজান মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিদিন একযোগে সম্বন্বয় করে উপজেলাসমুহ ও পৌরসভা সমুহের বিভিন্ন জায়গায় ইফতারের এক ঘন্টা আগে ইফতার সামগ্রী বিতরণের কাজ শুরু হয়েছে। ইফতার সামগ্রী বিতরণে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরও ধন্য মনে করছেন তারা। এই মহতী কাজ ও ইফতার সামগ্রী বিতরণের ধারা আগামীতেও অব্যহত থাকবে বলে দাবী করেন তারা। এছাড়া, বিভিন্ন অসহায় ও গরীব মানুষের বাসা বাড়িতেও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তারা।
Leave a Reply