সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদরে ১০০ শিক্ষার্থীকে নগদ বৃত্তি এবং ১০  শিক্ষার্থীকে বাই-সাইকেল উপহার 

কক্সবাজার সদরে ১০০ শিক্ষার্থীকে নগদ বৃত্তি এবং ১০  শিক্ষার্থীকে বাই-সাইকেল উপহার 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বাছাই করা ১০০ জন শিক্ষার্থীকে নগদ বৃত্তি এবং ১০ জন শিক্ষার্থী কে বাই-সাইকেল উপহার দিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।
২১ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়েছে।
ইউএনও মোহাম্মদ জাকারিয়া জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির শিক্ষা বৃত্তির টাকা ও বাই- সাইকেল বিতরণ হয়। সর্বমোট ১০০ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৩৮ হাজার টাকা নগদ বৃত্তি এবং ১০ জন শিক্ষার্থীকে বাই-সাইকেল দেয়া হয়। শিক্ষার্থীরা এসব পেয়ে উচ্ছ্বসিত হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এই সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক ও উপকারভোগীদের স্বজনরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM