সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে আর্জেন্টিনা সমর্থক আহত

টেকনাফে ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে আর্জেন্টিনা সমর্থক আহত

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফে কোপা আমেরিকা ফাইনাল খেলায় পরাজয়ের পর ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরধরে ক্ষুদ্ধ ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে এক আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত হয়েছে।
ছুরিকাহত ইকবাল (১৬) হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার জোড়া পুকুর  এলাকার বাদশা মিয়ার ছেলে।
১১জুলাই (রবিবার) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হোয়াইক্যং মহেশখালীয়াপাড়ার জোড়া পুকুর  এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলায় আর্জেন্টিনার জয় ও ব্রাজিলের পরাজয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরধরে ব্রাজিল সমর্থক স্থানীয় মোহাম্মদ শরীফের পুত্র রিদুওয়ান (১৭) ক্ষুদ্ধ হয়ে একই এলাকার বাদশা মিয়ার পুত্র ইকবাল (১৬) কে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্ষাক্ত করে ফেলে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার হাসপাতালে রেফার করেন। ছুরিকাহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার আর্জেন্টিনার অনেক সমর্থক ক্ষুদ্ধ হয়ে উঠেছে বলে এলাকাবাসী জানান। তবে বিদেশী খেলার জয়-পরাজয় নিয়ে স্থানীয় লোকজনের এই ধরনের নৃশংস আচরণে অনেকে বিস্মিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM