সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর বাড়ী মহেশখালীতে শোকের মাতম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর বাড়ী মহেশখালীতে শোকের মাতম

আশরাফুল করিম।।

সৌদি আরবে বাস দুর্ঘটনায় কক্সবাজারের মহেশখালীর দুই প্রবাসী নিহত হয়েছেন। খবর জানার পর থেকেই তাদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহত মোহাম্মদ আসিফ বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা গ্রামের আহমদ উল্লাহর পুত্র এবং মোহাম্মদ শাফায়েত বড় ডেইল এলাকার নুরুল ইসলামের পুত্র।

বুধবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ অলবার ডিস্ট্রিকের এক হাসপাতালের হিমঘরে রয়েছে বলে পরিবারে পক্ষ থেকে একটি সূত্র নিশ্চিত করে।

নিহতদের স্বজন এডভোকেট নয়ন জানান, সৌদি আরবে নিহতদের মরদেহ দেশে নিয়ে আসার বিষয়ে সে দেশে অবস্থানরত দূতাবাসের সাথে পরিবারের যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের সহায়তা ও পরামর্শক্রমে লাশ দেশে আসলে বা সেখানেই দাফনের বিষয়টি পরে সিদ্ধান্ত নেয়া হবে। সৌদি আরবে নিহতদের অকাল মৃত্যুতে মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশের আবহা এলাকায় মাহায়েল রোড়ের একটি ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত বাসের ২০ জনের মধ্যে মহেশখালীর তিনজন রয়েছে। এ ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন বলে সৌদি সরকার গণমাধ্যমকে জানিয়েছেন।

সৌদি আরবে নিহতদের পারিবারিক সুত্র জানায়, নিহত মোহাম্মদ শেফায়েত ও মোহামম্মদ আসিফ পরস্পর আপন খালাত তাই। তারা সৌদি আরবের আল বাহা ডিস্ট্রিকে মেইনটেন্সের কাজ করার সুবাদে কাছাকাছি থাকতেন। তারা ওমরা হজ্জ করতে পবিত্র মক্কা শরিফের উদ্দেশ্য বড় আকারের বাসে উঠেছিলেন। পরে ওই দুর্ঘটনার খবর মহেশখালীর নিহতের বাড়িতে এসে পৌঁছলে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM